ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ


উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী photo উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ৩:১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবিবার ২০(এপ্রিল) সকাল দশটায় কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ১ কেজি পাট বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়। এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, এসময় উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, আবুবক্কর সিদ্দিক আবু সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী গণ ও উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি পাট বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের পাট ফসল উৎপাদন বৃদ্ধি ও পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা