আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী জিয়া দেওয়ান অস্রসহ ডিবি’র হাতে গ্রেফতার
রবিবার (২০ এপ্রিল) সকালে সাভার ডিবি পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেল শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির।
সংবাদ সম্মলনে তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী জিয়া দেওয়ানকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেয়া তথ্য মতে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ বাড়ির পাশের কবরস্থানের কলা গাছের নিচে পলিথিনের ভিতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ইউএসএ এর তৈরী বিদেশী পিস্তল এবং একটি ম্যাগাজিন ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।
এ সময় তিনি আরো জানান, সন্ত্রাসী জিয়া দেওয়ান একজন চিহ্নিত সন্ত্রাসী। গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় এসএএস কার্টুন ফ্যাক্টরির ওয়েস্টেজ ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসী জিয়া এবং মামুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সন্ত্রাসী জিয়া দেওয়ান নিজের আধিপত্য জানান দিতে পিস্তল বের করে ২ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। এরপর থেকে পুলিশ প্রশাসন সোচ্চার হয়ে সন্ত্রাসী জিয়া দেওয়ানকে গ্রেফতার করতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল বিকেলে গাজীপুর থেকে তাকে আটকের পর, তার দেয়া তথ্য মতে আশুলিয়ার জিরাবো থেকে মেড ইন ইউএসএর তৈরী বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি খোসা উদ্ধার করা হয়।
সন্ত্রাসী জিয়া দেওয়ানের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ