ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ত্রিশাল উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে ডাটা চাষ


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ৩:৫৮

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২নং ওয়ার্ড উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে চলছে ডাটা চাষ। এতে মাদ্রাসার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি এলাকার কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলার জন্য মাঠ ব্যবহার করতে পারছে না। মাদ্রাসার খেলার মাঠে ডাটা চাষ করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

ত্রিশাল পৌরসভা ২ নং ওয়ার্ড উজানপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ উসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনেক দিন ধরে মাদ্রাসা বন্ধ থাকার কারণে মসজিদ কমিটি আমার অনুমতি ক্রমে মাদ্রাসা মাঠে ডাটা চাষ করেছেন। এ মাদ্রাসা হওয়ার পিছনে মসজিদ কমিটি ও মাদ্রাসার দাতা সদস্যের অধিকার আছে। মানবিক ও ধর্মী দৃষ্টিতে বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি আপনাদের। 

রবিবার ত্রিশাল উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ  বলেন,  মাদ্রাসার অধ্যক্ষ স্যারের উদাসীনতার কারণে মাদ্রাসা মাঠে ডাটা চাষ হচ্ছে। এতে আমরা দীর্ঘদিন ধরে খেলাধুলা করতে পাচ্ছি না। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাকিব বলেন, আমাদের মাদ্রাসা মাঠে ডাটা চাষ করার করেন আমরা খেলাধুলা করতে পারি না। 

উপজেলা শিক্ষা অফিসার মফিজুল ইসলাম  বলেন, মাদ্রাসা মাঠ শিক্ষার্থীদের খেলাধুলার জন্য।মাদ্রাসা এবং খেলার মাঠ দখল করে যারা ডাটা চাষ করছে এটা ঠিক নয়। শিক্ষা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে মাদ্রাসা  কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী বলেন, মাদ্রাসা মাঠে ডাটা চাষ  তা কোন ক্রমেই মেনে নেয়া যায়না। আমরা মাদ্রাসা পরিদর্শন করে তা উপযুক্ত ব্যবস্থা নেব।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার