আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১
সাভারের আশুলিয়ায় কাটুন ফ্যাক্টরীর ঝুট ব্যাবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ফাঁকা গুলি বর্ষণ। এঘটনায় বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) অফিসার ইনচার্জ জালাল উদ্দীন।
গ্রেপ্তার আসামি হলেন, আশুলিয়া থানার জিরাবো এলাকার মোঃ আলী দেওয়ান নেওয়াজ এর ছেলে মোঃ দেওয়ান জিয়া (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গত ১৭ এপ্রিল দুপুরে আশুলিয়া থানার জিরাবো ফুলবাগান রোডে (এসএএস) কাটুন ফ্যাক্টরী ও প্যাকেজিং এর ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে এলাকায় নিজের অবস্থান জানান দেওয়া ও আদিপত্য বিস্তারের জন্য মোঃ দেওয়ান জিয়া অবৈধ বিদেশী পিস্তুল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি চালায়।
এঘটনার পর আসামি আত্মগোপনে চলে যায়, এরপর ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশে ডিবি (উত্তর) এর একটি চৌকষ টিম গত ১৯ এপ্রিল রাত ১টায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ দেওয়ান জিয়াকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে ১৯ এপ্রিল বিকেলে তার বসত বাড়ীর পাশে পারিবারিক কবরস্থানে সংরক্ষিত অবস্থায় একটি ব্যবহৃত বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও খালি খোসা উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ