ঈশ্বরদী থানা পুলিশের অস্ত্র উদ্ধার এবং সচেতন মহলের মন্তব্য
রবিবার ভোর রাতে ঈশ্বরদী থানা পুলিশ দাশুড়িয়া ইউনিয়নের ডিগ্রীপাড়া গ্রামের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় এক নল বিশিষ্ট ওয়ান শুটার গান উদ্ধার করেছে। উদ্ধারকৃত শুটার গানের গায়ে ইংরেজিতে ইঅজগঅ লেখা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা করা হলে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। ঈশ্বরদী থানা পুলিশের দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানাগেছে। এদিকে রাস্তার ওপর কতিপয় দুষ্কৃতিকারী সশস্ত্র অবস্থায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে উল্লেখিতস্থানে অবস্থান করছে মর্মে পুলিশ যে সোর্স বা যাদের মাধ্যমে সংবাদটি পেয়েছে। অভিযানের পর উল্লেখিত স্থান থেকে অস্ত্রও উদ্ধার করা সম্ভব হলে পুলিশ ইচ্ছা করলে ঐসব দুস্কৃতিকারীদেরও নিশ্চিত গ্রেফতার করতে পারবে। এসব মন্তব্য করা হয়েছে সমাজের সচেতন মহলের একাংশ থেকে। যে সোর্স বা সংবাদ ব্যক্তিরা পুলিশকে সংবাদটি দিয়েছেন অস্ত্র উদ্ধারের পর সে সংবাদটি সঠিক প্রমাণিত হয়েছে। সেহেতু সচেতন মহলের আরও ধারনা পুলিশের আন্তরিক ইচ্ছা থাকলেই ঐ সোর্সের মাধ্যমেই বা যেকোন উপায়ে দুস্কৃতিকারীদেরও পুলিশের পক্ষে গ্রেফতার করা সম্ভব।
এমএসএম / এমএসএম
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন