জিহানুরের সেচ্ছায় শ্রমে ফুটছে মুখে হাঁসি
জিহানুর রহমান (২১)। রাজশাহীর বাঘা উপজেলার একেবারে নিভৃত এক গ্রামের মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। বর্তমানে জিহানুর শিক্ষা নগরী রাজশাহীর নিউ গভঃ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র । তার বাবা একজন ব্যবসায়ী। উপজেলার হরিণা বাজার সংলগ্ন তার বাবার একটি ধান গম ভাঙ্গানোর অটো রাইচ মিল রয়েছে। একমাত্র বাবার উপার্জনেই চলে লেখা পড়া ও সংসার খরচ। লেখাপড়ার পাশাপাশি তিনি সেচ্ছাসেবী কাজের সাথে জড়িত হন ২০১৮ সালে। তিনি একাধারে গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশন সংগঠনের "একটি শিশু একটি গাছ "প্রকল্পের বাঘা উপজেলা কমিটির আহব্বায়ক। নীল জোনাকি ফাউন্ডেশন"এর প্রতিষ্ঠাটা সভাপতি, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং রাজশাহী নিউ ডিগ্রী কলেজ শাখার প্রচার সম্পাদক।
জিহানুর রহমানের উদ্যেগে ও স্কাউট গ্রুপের সদস্যদের সাহযোগিতায় বৃক্ষরোপন, অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরন ও রাস্তাঘাট মেরামত করা হয়। এছাড়াও উপজেলাজুড়ে নানারকম উন্নয়নমুখী কাজে রয়েছে তাদের সক্রিয় ভূমিকা ।
জানা যায়, ২০১৮ সালের ২৩ আগষ্ট থেকে শুরু করে বাঘা উপজেলার বাউসা ইউনিয়ান, আড়ানি পৌরসভা, আড়ানি ইউনিয়ান, বাঘা পৌরসভা, বাজুবাঘা ইউনিয়ান, পাকুড়িয়া ইউনিয়ান, মনিগ্রাম ইউনিয়ন, গড়গড়ি ইউনিয়ান, চারঘাট উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের রাইপুর , কাকড়ামারি, লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ানে গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশন সংগঠনের "একটি শিশু একটি গাছ "প্রকল্পের মোট ১০ হাজার গাছ রোপন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে তাদের রয়েছে ইউনিয়ন ভিত্তিক সক্রিয় কমিটি। এছাড়াও প্রতিটি স্কুল ভিত্তিক স্কাউট এর ত্যাগি টিম এ সকল কাজে সহযোগিতা করে থাকে।উপজেলার হরিণা ও সোনাদাহ্ সংযোগকারী রাস্তার মাঝামাঝি হরিণা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এর বাড়ির উত্তর পার্শ্বে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পের অধীনে নির্মিত একটি সাঁকোর দুইপাশ ধ্বসে গিয়ে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছিল। জিহানুরের নেতৃত্বে গত (০৫ সেপ্টেম্বর) হরিণা স্কাউট গ্রুপের সদস্যদের সহযোগিতায় সাঁকোর দুই পাশে মেরামত করে এ দুর্ভোগ নিরোসন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হরিনা স্কাউট গ্রুপের সদস্য লিমন, পলাশ, কাফি, পলক, শিশির, শোভন, সিয়াম, সাউন ও অনিক।
গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশন সংগঠনের "একটি শিশু একটি গাছ "প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে জিহানুর রহমানের নেতৃত্বে গত (৭ সেপ্টেম্বর) পাঁচপাড়া গ্রামে ১ বছরের কম বয়সী শিশুদের মাঝে ৩৫ টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি গাছ প্রতিটি শিশুর বাড়ির আঙ্গিনায় যত্ন সহকারে নিজ হাতে বৃক্ষরোপন করেন জিহানুর। এ সময় উপস্থিত ছিলেন, সদস্য তানিয়া সরকার, সাকলাইন শেখ কাফি ও শিশুদের অভিভাবক বৃন্দ।
সেচ্ছাসেবক জিহানুর বলেন, বাবার উৎসাহে সেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত হওয়া এবং তাঁর সহযোগিতায় এগিয়ে যাওয়া। সেচ্ছায় শ্রম দিয়ে এলাকার অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো।
এমএসএম / এমএসএম
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
Link Copied