তানোর থানার গেটে সাংবাদিকের ওপর হামলা, প্রশাসন নীরব
রাজশাহীর তানোর উপজেলার তানোর সাংবাদিক ক্লাব পরিবার(টি.এস.সি) সংগ্রামী সভাপতি সাংবাদিক সোহানুল হক পারভেজের ওপর হামলার ঘটনা ঘটেছে। তানোর থানায় একটি বিচার শেষে থানার গেটে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন গুবীরপাড়ার কিশোর গ্যাং সন্ত্রাসী বাহিনী। তানোর থানার গেটে গতকাল রোববার ৫ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে তানোর থানায় অভিযোগের প্রক্রিয়া চলছিল। সাংবাদিক সোহানুল হক পারভেজ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সকালের সময়, জাতীয় দৈনিক মানবজমিন এবং জিবি টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রধানের গুরুদায়িত্ব পালন করছেন। তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি. এস.সি)তিনি সভাপতি দায়িত্বশীল ব্যাক্তি।
সোহানুল হক পারভেজ জানান, গতকাল বিকাল ৫ টায় পাঁচান্দর ইউপির যোগীশো গ্রামের অসহায় ব্যক্তি অলেকার ছেলের পারিবারিক বিষয়টি নিয়ে থানায় বিচারে ডাকেন অলেকা এবং তার ছেলে আলামিন গ্রামের মানুষ হওয়াই আমি থানায় যায়। এমত অবস্থায় তার ছেলে আল আমিন কিশোর গ্যাংয়ের গডফাদারসহ ৫-৬ জন ব্যক্তিসহ থানায় ঢুকেন এবং বিচার শেষে পরিকল্পিতভাবে থানার মুল গেটে এলোপাতাড়ি ভাবে আমাকে মারপিট শুরু করেন ।
সোহানুল হক পারভেজ আরও জানান, বিকাল ৫ টা ৩০ মিনিটে থানার মুল গেটে মেরে ফেলার চেষ্টা করেন সেটা ওসি সাহেবের সিসিটিভি ফুটেছে দেখা যাবে। কিন্তু ওসি ব্যাস্ত থাকায় তিনি আমাকে অভিযোগ করতে বলেন এবং চিকিৎসা নিতে বলেন। তখন আমার মা বাদী হয়ে ৩ জনসহ আরো ৫ থেকে ৬ জনকে আসামী করে এজাহার দায়ের করা হয়। তিনি আরো বলেন আপনি চিকিৎসা নেন তদন্ত সাপেক্ষে এর দৃষ্টান্ত মূলক শাস্তি হবে।
তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এসসি)বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রাইহান আলী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা আমরা মেনে নেব না। হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি নিয়ে আমরা থানায় এসেছি।
এদিকে সাংবাদিক সোহানুল হক পারভেজের ওপর হামলার নিন্দা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় প্রধান নুরে ইসলাম মিলন । রাতেই নুরে ইসলাম মিলনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। জাতীয় সাংবাদিক সংস্থার সংগঠনটির রাজশাহী বিভাগীয় প্রধান দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পাশাপাশি আইনগত বা অন্য যে কোন সহায়তার জন্য সাংবাদিক সোহানুল হক পারভেজের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ