ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পিরোজপুরে প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ৩:৪৫

রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। 
সোমবার (২১ এপ্রিল) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎মানববন্ধনে বক্তারা বলেন, নিহত পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ রয়েছে। সেখানে থাকা চারজন বৈষম্যবিরোধীর ব্যানারে রাজনীতি করে। এদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ছাত্র সমাজ চুপ থাকবে না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ভয়াবহ ঘটনার স্বীকার না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু দুষ্কৃতিকারী ঢুকে পড়েছে যারা আমার ভাইকে হত্যা করার সাহস দেখিয়েছে, একটু হাসির কারণে যাকে হত্যা করা হয়েছে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলার জনগণ শান্তি পাবে না।
‎মানববন্ধনে পিরোজপুর জেলা বিএনপির  আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ , জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব ,
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাহীন , যুগ্ন সম্পাদক এস কে আলামিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান লিটন ,জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাকিব শেখ,কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক
মোঃ জালিস খান সহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু