ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফুলবাড়ীতে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার


উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী photo উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ৩:৪৬

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ ফ্যাসিস্ট বিরোধী অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সোমবার ২১(এপ্রিল) সকালে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শিমুলবাড়ি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,রোশন শিমুলবাড়ি গ্রামের মৃত:বছির উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য এছাহাক আলী (৭০)বড়ভিটা ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি পশ্চিম ধনিরাম গ্রামের মৃত: লতিফ সরকারের ছেলে আব্দুল মান্নান (৬৫) নাও ডাঙ্গা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য ও পুর্ব ফুলমতি গ্রামের আজিমুল হকের ছেলে হারুন অর রশিদ শাকিল (৩৫) এবং একই ইউনিয়নের গজের কুটি ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি গজের কুটি গ্রামের মৃত:বজলূল হকের ছেলে আমিনুল ইসলাম (৪০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আসামিরা সকলেই তালিকাভুক্ত ফ্যাসিস্ট। গত ৪ (আগষ্ট) ২০২৪ ফুলবাড়ী থানায় ছাত্র জনতার গন মিছিলে হামলা ভাংচুর ও লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলা ০৫(০৮)২৫ নম্বর এবং ০৬(০৮)২৫ নম্বর মামলার তদন্তে আসামিদের প্রত্যক্ষ সংশ্লিষ্ট থাকায় রবিবার ২০(এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকাল আটটার দিকে গ্রেফতারকৃত ফ্যাসিস্টদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা