ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করা হোক- ইসতি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ৪:১৯

খুলনায় আওয়ামীলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর ছাত্রদল। রবিবার (২০ এপ্রিল) রাত ৮টায় খুলনা সদরের রয়্যাল মোড়ে এ বিক্ষোভ মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এ বিক্ষোভ সমাবেশে খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক  ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি বলেন, আওয়ামীলীগের কার্যকলাপ হাস্যকর ছাড়া কিছুই না। সাধারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার দোসররা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করছে। দেশের পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা সারা বাংলাদেশব্যাপী তাণ্ডব চালানোর পরিকল্পনায় মগ্ন। সাধারণ মানুষের রক্তের দাগ এই বাংলাদেশ থেকে এখনো মুছে যায়নি।
তিনি আরো বলেন, আজকে খুলনায় সন্ত্রাসী আওয়ামীলীগ মিছিল করেছে। প্রশাসন তা নিশ্চুপ হয়ে দেখেছে। আওয়ামীলীগ ও প্রশাসন বিগত দিনে বিএনপি'র নেতাকর্মী ও  সাধারন মানুষের ওপর জুলুম নির্যাতন করেছে। পুলিশের আজকের ভূমিকা খুলনা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা বলতে চাই মিছিল করে জনমনে আতঙ্ক ছড়ানো আওয়ামী সন্ত্রাসীদের  অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের রায়হান তসলিম রেজা তানিম, যুবদলের কিমিয়া সাদাত,মেজবাহুল হাসান, শুভ,শাওন,মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য মাজহারুল রাসেল, মাহিম আহমেদ, রাজু আহমেদ সহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত