ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

খুলনা আওয়ামীলীগের ঝটিকা মিছিল; গ্রেফতার ৪০


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ৪:২২

ঝটিকা মিছিলকে কেন্দ্র করে খুলনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নগরীর ৩টি থানায় পৃথক তিনটি মামলা করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাতে নগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলা ৩টি দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২০ এপ্রিল) খুলনা নগরীতে জিরো পয়েন্টে,  আড়ংঘাটা ও খালিশপুরে মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর হরিণটানা, খালিশপুর এবং আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক ৩ টি মামলায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।  

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, তিনটি মামলার বাদি পুলিশ। এসব মামলায় দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্ৰেপ্তার দেখানো হয়েছে।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু