গণহত্যার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার কওমী ওলামা পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া কারবালা মাদ্রাসার শায়খূল হাদীস মুফতী কাজী ফজলুল করিম রাজু, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা আঃ বাসেত খান, সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওঃ জহুরুল ইসলাম, মাওঃ আব্দুল লতিফ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সহ সভাপতি খায়রুল ইসলাম মাষ্টার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে। এতে প্রতিদিন শিশুসহ অসংখ্য ফিলিস্তিনি নাগরিক মারা যাচ্ছে। গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাস্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে