ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাউবিতে ‘মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২১-৪-২০২৫ বিকাল ৫:২৯

কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (সিইএমসিএ), ইন্ডিয়া এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) যৌথ উদ্যোগে ‘উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার চারদিনব্যাপী এই প্রশিক্ষণ প্রোগ্রাম সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে মিডিয়া সেন্টারের প্রিভিউ থিয়েটারে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন- বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোঃ শামীম, রিসোর্স পার্সন ভারতের ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির EMPC পরিচালক ড. কুমার ধর্মেন্দ্র প্রসাদ ও ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির EMPC প্রযোজক ডঃ যতিন্দর জিত কৌর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ডিজিটাল প্রোডাশন বর্তমানে শিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এমন পণ্য যা সম্পূর্ণ ডিজিটাল ফরমেটে তৈরি হয় এবং অনলাইনের মাধ্যমে সহজে বিতরণ করা যায়। 
ডিজিটাল প্রোডাকশন কৌশল সবচেয়ে বড় সুবিধা হলো এটি একবার তৈরি করে অসংখ্যবার প্রয়োজনমত ব্যবহার করা যায়। বাউবির বহুমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে এ ধরণের প্রশিক্ষণ কর্মশালা নতুন দ্বার উন্মোচন করবে বলেও উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির EMPC পরিচালক ড. কুমার ধর্মেন্দ্র প্রসাদ বলেন, শিক্ষার্থীদের শেখার অনুশীলনের গতি বজায় রাখার জন্য এ সম্পর্কে সম্যক ধারণা লাভ করে আমাদেরকে উন্মুক্ত ও দূর শিক্ষন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। মিডিয়া এবং ডিজিটাল প্রোডাকশন কৌশলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেবাকে শিক্ষার্থীদের কাছে পৌছে দিতে হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন, মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শরীফ মোঃ শাহাবুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া বিভাগের সিনিয়র ভিডিও স্পেশালিষ্ট সোহেল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুলের ২৪ শিক্ষক এবং মিডিয়া ও কম্পিউটার বিভাগের ২৪ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত