ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক ক‌মি‌টি গঠন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ২:৩৩

নিপিড়ীত সাংবাদিকদের কল্যাণে স্লোগানকে সামনে রেখে সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ হওয়া সাভার উপজেলা সাংবাদিক সমিতির আগামী ছয় মাসের জন্য ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় সাভার রেডিও কলোনী এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জুলাই গণহত্যায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

সাভার উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক তৃতীয় মাত্রার নিজস্ব প্রতিবেদক সোহেল রানাকে আহ্বায়ক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমানকে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, আব্দুল মোতালেব (দৈনিক সংগ্রাম) ও আহমেদ জীবন (দৈনিক সকালের সময়)। কমিটির যুগ্ম সদস্য সচিব হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিবেদক সিদ্দিকুল ইসলাম।

এছাড়াও রাজধানী টিভির মুজাহিদ খাঁন কাওসার ও দৈনিক মুক্ত খবরের জাহাঙ্গীর হোসেন রানাকে নির্বাহী সদস্য করা হয়েছে।

চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। মূলধারার গণমাধ্যমে কর্মরত সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী পেশাদার সাংবাদিকদের নিয়ে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যেখানে সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও নিপীড়িত সাংবাদিকদের কল্যাণই মূল লক্ষ্য হবে।

পেশাদার সাংবাদিকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ সংগঠন কাজ করবে। পাশাপাশি দেশের অন্যান্য সাংবাদিকদের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে সাভার উপজেলা সাংবাদিক সমিতি। ধারাবাহিকভাবে সদস্যদের পেশাগত নিরাপত্তা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করবে এই প্লাটফর্মটি।

আত্মপ্রকাশের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সাভার উপজেলা সাংবাদিক সমিতির সভায় নতুন সদস্য আহবানের সিদ্ধান্ত হয়। সে মোতাবেক  গুগল ফ্রমে এখন পর্যন্ত ২০৪ জন গণমাধ্যম কর্মী সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার