ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সিংড়ায় আওয়ামী লীগ নেতার বিচার দাবিতে মানববন্ধন


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ২:৩৬

নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম ভোলার বিরুদ্ধে মানববন্ধন করেছে চৌগ্রাম ইউনিয়নের জনসাধারণ। 
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কান্তনগর পয়েন্টে ইউনিয়নের তিন শতাধিক নারী-পুরুষ, ভুক্তভোগীরা মানববন্ধনে অংশ নেয়।
ছিনতাই, জমিদখল, খুন, জখম, নির্যাতন, মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও হামলার বিচার দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মনিরুজ্জামান মনির, মোজাম্মেল হক, ভুক্তভোগী, টিপু সুলতান, তাহের রহমান, শাহেবার ইসলাম, রুস্তম আলী, আলতাব হোসেন, শাহজাহান আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ১০নং চৌগ্রাম ইউনিয়নে ভোলা বাহিনী সাধারণ জনগনের উপর পৈশাচিক নির্যাতন চালায়। তিনি চেয়ারম্যান থাকাকালীন ক্ষমতার অপব্যাবহার করে পুকুর দখল, জমি দখল, গুম, খুন ছিনতায়ের মত জঘন্য কাজ করে। ভোলা ৫ আগষ্টের পর আওয়ামী লীগের পতন হলেও ভোলা বাহিনীর পতন হয়নি। তারা আবার সক্রিয় হয়ে সাধারণ জনগনকে ভয় ভীতি দেখাচ্ছে। তাই আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে এই ভোলা বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ