ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ৪:৬

বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে “পৃথিবীর জন্য যুব সচেতনতা থেকে কর্ম অভিযান” শির্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ‘ফর দ্য লাইট’ প্রকল্পের উদ্যোগে পটুয়াখালী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন  পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সেলিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সচিব মো: জালাল উদ্দীন। এছাড়া বক্তব্য রখেন রসায়ন বিভাগের প্রভাষক, মো: রায়হান, দ্যা আর্থ এর হেড অফ পাটনারশিপ ডিপার্টমেন্ট প্রধান মোসলে উদ্দীন সূচক প্রমুখ।
স্বেচ্ছাসেবি সংগঠন ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশন ও লাল সবুজ সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠানে স্থানীয় ১২০ জন তরুণ, পরিবেশকর্মী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক অংশগ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, “এই পৃথিবী আমাদের সবার। পরিবেশ রক্ষায় যুবদের ভূমিকা অপরিসীম। শুধু সচেতনতা নয়, কাজের মাধ্যমেই পরিবর্তন সম্ভব।”
মতবিনিময় শেষে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
পরে  শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান এবং কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু