ফুলবাড়ীতে ছাত্র জনতার মিছিলে হামলা, মামলায় যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ৪(আগষ্ট) ছাত্র জনতার মিছিলে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলেজ ছাত্রলীগের সভাপতি সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ২১(এপ্রিল) ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম এর নেতৃত্বে রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়া কুটি ও গংগার হাট বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা কাশিপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি,অনন্তপুর বেড়া কুটি এলাকার মৃত: আনছার আলী ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪৫) ও কাশিপুর ডিগ্রি কলেজ শাখার সভাপতি গংগার হাট আজোয়া টারি কলমদার টারী গ্রামের আজিম উদ্দিন সওদাগরের ছেলে মোঃ জিল্লুর রহমান জ্যেতি(২৮)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আসামিদ্বয় তালিকাভুক্ত ফ্যাসিস্ট।৪(আগষ্ট) ফুলবাড়ী থানায় ছাত্র জনতার মিছিলে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ০৬(০৮)২৪ নম্বর মামলায় তদন্তে আমিনুল ইসলামের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদিকে আসামি জিল্লুর রহমান ফুলবাড়ী থানার ১৯(০১)২৫ নম্বর মামলার এজাহার ভুক্ত আসামি। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি
কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা
Link Copied