ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মহিপুরে ৬০ উর্দ্ধ মা' কে পেটালেন ছেলে


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ৪:৪২

পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে মারধরের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী মা নূরনেছা বেগম। সোমবার শেষ বিকেলের দিকে মহিপুর থানার ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঐ রাতেই এ ঘটনায় আহত নূরনেছা বাদী হয়ে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

জানা গেছে, জমি-জমা সংক্রান্ত জেরে ছেলে নূরুল-ইসলাম তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন, এসময় লাঠির আঘাতে নূর নেছা বেগমের বাম হাত ভেঙে যায়। মারধর থামাতে গেলে নুরুল ইসলাম'র তার ছোটো ভাইয়ের বউ হামিদা বেগমকেও পিটিয়ে আহত করেন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা  তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। 

মঙ্গলবার সরেজমিনে গেলে আহত ষাটোর্ধ মা নূরনেছা বলেন, তিন ছেলে একসাথে জমি ক্রয় করেছেন, সেই জমি এলাকার গণ্যমান্যরা বসে সমান ভাগে ভাগাভাগি করে দেন। পরে আমার ছোটে ছেলে সরোয়ার তার ভাগের জমিতে বেড়া দিতে গেলে নূরুল ইসলাম তাকে মারধর করেন। আমি থামাতে গেলে আমাকে মারধর করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামের মুঠোফোনে ০১৭৪৩৭৪৪৭০৫ নম্বরে কল দিলে মাকসুদা নামের একজন কল রিসিভ করে বলেন, নুরুল ইসলাম দূরে রয়েছেন বলে কল কেটে দেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’