ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৫ বিকাল ৫:১৬

নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল ও গরুবোঝাই ভুটভুটির সংঘর্ষে মাসুদ আহমেদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ ঢাকার লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ এলাকার মৃত তৈয়মুদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- মাসুদ আহমেদ নিজ মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে নাটোরের বড়াইগ্রামে তার শশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাছিকাটা ১০ নম্বর ব্রীজের পূর্ব পাশে বিপরীতমুখী গরুবোঝাই ইঞ্জিনচালিত একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

জানাযায়,  নিহত মাসুদ আহমেদ পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন। তিনি তার নিজস্ব মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে গুরুদাসপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে মরাহেদ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির