বোনাপোলে সড়কে নির্মাণ সামগ্রী রাখার দ্বায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
যশোরের বেনাপোল পৌরসভা এলাকায় চলাচলের সড়কের উপর নিমার্ণ সামগ্রী রেখে যানচলাচলে বিঘ্ন সৃষ্ট করায় ভবন মালিক নাসির উদ্দিনকে জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বেনাপোল বলফিল্ড সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার ভুমি ও বেনাপোল পৌরসভার সিও শওকত মেহেদী সেতু। জরিমানকৃত ভবন মালিক নাসির উদ্দিন বেনাপোল বাজারস্থ রাজবিবি সুপার মার্কেটে অবস্থিত মেসার্স মিনহাজ ট্রেডিং এর সত্তাধীকারী ও আমদানিকারক। স্থানীয়রা জানাই নাসির উদ্দিন সাম্প্রতি তার ক্রয়কৃত ৬শতক জমিতে বহুতল ভবনের নির্মান কাজ শুরু করলে নির্মাণ সামগ্রী(ইট, বালু,মাটি) সড়কের উপর রাখায় যানবাহন চলাচলে বাধাপ্রাপ্ত হয়ে জনদূর্ভোগ সৃষ্টি হয়। তাদের দাবি বেনাপোল পৌর এলাকাধীন একাধিক শাখা সড়কে এ ধরনের কর্মকান্ড পরিচালিত হয়ে জন ভোগান্তী বাড়লেও মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় দিনের পর দিন ভোগান্তী পোহালেও কোন সূরাহ পাননা ভুক্তভোগী এলাকার জনসাধারন। এ বিষয়ে শার্শা উপজেলা সহকারী কমিশনার ভুমি যশোর পোস্ট প্রতিনিধিকে জানান,রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে জন ভোগান্তী সৃষ্টি করায় পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভবন মালিককে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও তা আদায় করা হয়েছে। সাথে সাথে ২৪ ঘন্টার মধ্যে সড়ক হতে নির্মাণ সামগ্রী অপসারন করা না হলে তার ভবনের নকশার অনুমোদন বাতিল করা হবে বলে সর্তক করা হয়েছে। জনস্বার্থে বেনাপোল পৌর এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান। ভ্রাম্যমান আদালতের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি