শিবচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ
মাদারীপুরের শিবচর উপজেলার বাশঁকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের রুনা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। নিহত রুনা বেগম বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের মুন্সীকান্দি গ্রামের বাসিন্দা সজীব বেপারীর স্ত্রী।
গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪ টার দিকে তার বসতি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় নিহতের শশুর।
নিহতের বাবা বলেন, বেলা তিনটার দিকে আমাকে সারোয়ার বেপারীর ছোট ছেলে ফোন করে বলে, তালোই আপনি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসেন। আপনি যদি না আসেন তাহলে আপনার মেয়ের সমস্যা হবে। এর পর আধাঘন্টা পরে আমার বিয়াই সারোয়ার বেপারী ফোন দিয়ে বলেন আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে। নিহতের এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। তাদেরকে যারা এতিম করেছেন তাদের বিচার চান রুনার বাবা।
এলাকাবাসীর বলেন, অনেক বার বিচার সালিসি করে মিমাংশা করেছে এলাকাবাসী। বিয়ের পড় থেকেই নিহতের উপর নানান ধরনের নির্যাতন চালানো হত। আজকে দেখি রুনার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলানো ঘরের মধ্যে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রতন শেখ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ