কোরআনের শাসন না থাকায় ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত মঠবাড়িয়ায় আল্লামা শামীম বিন সাঈদী
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ২১ এপ্রিল রোজ সোমবার রাতে সাইফী নগর মাদ্রাসায় দেশ বরেণ্য ওয়ালামা মাশায়েখ সম্মেলনে মঠবাড়িয়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো: আ: জলিল শরীফের সভাপতিত্বে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-৩ আসনের বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান আল্লামা শামীম বিন সাঈদী প্রধান অতিথির ভাষণে বলেন, আমার দেশে কোরআনের শাসন না থাকায় সমাজের প্রতিটি অধ্যায়ে আজ পচন ধরেছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত নেতৃত্ব এসেছে তা মানুষের মনগড়া মতবাদ। ব্যক্তি কেন্দ্রিক আর ক্ষমতার মোহে একে অপরকে হত্যা করেছে। ভোট আসলে আম জনতাকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতার মসনদে বসে মানবতার কথা ভুলে গিয়ে আপনার আমার টাকা তারা লুট করে উন্নত দেশে বিপুল অর্থ বৈভবের মালিক বনেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ আওয়ামীলীগের দূর্নীতিবাজ এমপি মন্ত্রীরা গত ১৭ বছরে ২৮ লক্ষ কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করেছেন। সে বিশাল ঋণের বোঝা আপনার আমার ঘাড়ে আজ বোঝা হয়ে চেপে আছে। আমার পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (র:) অর্ধশত বছর ধরে দেশ বিদেশে কোরআনের একজন খ্যাতিমান দায়ী ছিলেন। তার বক্তব্যে ভিন্ন ধর্মাবলম্বী আশাহীন বিপদগামী শোষিত মুশরে পরা যুবকরা দলে দলে আলোর দিশায় আলোকিত হয়ে সঠিক পথের দিশা পেয়েছেন। যা পার্শ্ববর্তী শত্রু দেশটি মেনে নিতে পারেনি। আর্ত নিপিড়ীত মানুষের পক্ষে সর্বদা মানবতার কথা বলা লোকটিকে নাটকীয় কায়দায় যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী সাজিয়ে তাঁকে ফাঁসি দিতে ফাঁসির মঞ্চ মঞ্চায়ন করেছিলেন। আমার মজলুম পিতার দোয়া হয়তো আল্লাহ্ তায়ালা হুবহু কবুল করেছেন। উন্নত দেশে তাদের রাজসিক প্রাসাদ থাকলেও জনগণের ধাওয়া খেয়ে খিরকির দরজা দিয়ে প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত দিল্লিতেই তাদের ঠাঁই নিতে হয়েছে। সীমাহীন দূর্র্নীতির ফিরিস্তি আর অপকর্মের বিভৎসতা দেখে জনগণ তাদের থেকে চিরতরে মুখ ফিরিয়ে নিয়েছে। যে দল কোরআন সুন্নাহ্র মতাদর্শে আকড়ে আছে সে দলেই মানুষ আজ দলে দলে সমবেত হচ্ছে। সাধারণ জনগণের দুর্বার আগ্রহ আর অপ্রতিরোধ্য গতিবেক আগামী সংসদ নির্বাচনে আমি আশাবাদী গোটা জাতিকে সোনালী দিনের সমাজ ব্যবস্থায় এক কোরআনের সংবিধানে চালিত জবাবদিহি মূলক সংসদ উপহার দিবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. মো: এনায়েত উল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দিকী, জৈনপুর, পীর সাহেবসহ একাধিক দেশ বরেণ্য ওলামায়কেরামগণ।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ