ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মামলার সাক্ষীকে পিটিয়ে আহত করলো আসামীরা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ৪:৩০

মামলার সাক্ষী হওয়ায় ঐ মামলার আসামীরা পথ আটকিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে সাক্ষীকে। তবে পথচারিরা এগিয়ে আসায় প্রাণে বেঁচে যান তিনি। রাজশাহীর তানোর উপজেলার মেডিকেল মোড়ে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টায় তানোর পৌরএলাকার গুবিরপাড়ার মাহাবুব আলম বকুল (৩৯) ও তার ভাই আজিবুর রহমান পারিবারিক কাজে আমশো মেডিকেল মোড়ে যান। সেখানে হাতে দা, হাসোয়া ও লোহার রড নিয়ে রেজাউল ইসলাম (৩৫), মিজান (৩৩) ও জলিল (৫৫) নামে তিন ব্যক্তি বকুল হোসাইন'র মোটরসাইকেলের গতিরোধ করে বেধড়ক মারপিট করতে থাকে। প্রায় এক ঘন্টার বেশী সময় ধরে তাকে লোহার রড দিয়ে পেটানো হয়। পেটানোর পরিমান বাড়তে থাকলে বকুলের আর্ত চিৎকারে আমশো মেডিকেল মোড়ে থাকা সাধারণ মানুষ এগিয়ে আসলে তারা সেখানে বকুলকে ফেলে চলে যায়। চলে যাওয়ার সময় তাকে মেডিকেলে নিয়ে যেতে নিষেধ করে তারা। পরে বকুলকে তানোর উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও তারা বাধা দেয় এবং সেখান থেকে ফিরে আসতে বাধ্য করে। এরপর স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে নেয়া হয় বকুলকে। বুধবার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এঘটনায় মঙ্গলবার রাতেই তানোর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বকুল। 

এ বিষয়ে ভূক্তভোগী মাহাবুব আলম বকুল বলেন, তাদের সাথে আমার কোন পূর্ব শত্রুতা নেই। তবে তাদের বিরুদ্ধে একটি মামলায় সাক্ষী হিসেবে আমার নাম রয়েছে বিধায় আমার সাথে এরকম করা হচ্ছে। সেদিন আমার সাথে আমার ভাই না থাকলে আর মেডিকেল মোড়ের সাধারণ মানুষ এগিয়ে না আসলে ওরা আমাকে মেরেই ফেলতো।

জানতে চাইলে তানোর থানার ওসি আবজাল হোসেন বলেন, আমার কাছে মাহাবুব আলম বকুল একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি। 

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু