ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রানাপ্লাজা ট্রা‌জে‌ডি, বিচারহীনতার এক যুগ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ১:২৯

সাভা‌রে রানাপ্লাজা হত‌্যাকা‌ন্ডের বারো বছ‌রে দা‌য়ীদের স‌র্বোচ্চ শা‌স্তির দা‌বি নি‌য়ে প্রতিবাদ প্রতি‌রোধ রানাপ্লাজা শ‌হিদ বে‌দি‌তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রানাপ্লাজা ভবন ধ্ব‌সে আহত, নিহত ও নি‌খোঁজ শ্রমিক‌দের স্বজনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডে রানা প্লাজা ভবন ধ্বসে ১১৩৬ জন শ্রমিক প্রাণ হারান। ‌তিন শতা‌ধিক নি‌খোঁজসহ আহত হন আরো দুই হাজার শ্রমিক।

বৃহস্প‌তিবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারের রানা প্লাজার সামনে প্রতিবাদ প্রতি‌রোধ রানাপ্লাজা শ‌হিদ বে‌দি‌তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো নিজেদের ব্যানারে মিছিল ও মানবন্ধনসহ নানা কর্মসূচী পালন করে।

এ সময় রানা প্লাজা ভবন ধ্বসের ঘটনায় রানাপ্লাজা হত‌্যাকা‌ন্ডের বারো বছ‌রে দা‌য়ীদের স‌র্বোচ্চ শা‌স্তি, ক্ষ‌তিগ্রস্ত‌দের যথার্থ ক্ষ‌তিপুরণ- পুণর্বাসন এবং কর্মক্ষে‌ত্রে নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে আই এল ও কন‌ভেনশন ১২১, ১৫৫, ১৮৭ এবং ৮৭ ও ৯৮ এর আ‌লো‌কে আইন সং‌শোধন এর দা‌বি জানান সমাজতা‌ন্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিহত, নি‌খোঁজ ও ক্ষতিগ্রস্ত আহত শ্রমিকদের জন্য চার দফা তুলে ধরেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। দাবিগুলো হলো- শ্রমিকের এক জীবনের আয়ের সমপ‌রিমান ৪৮ লক্ষ‌ টাকা  ক্ষতিপূরণ, স্থায়ী পুনর্বাসন, বিনামূল্যে আজীবন চিকিৎসা ও রানা প্লাজার মালিক সো‌হেল রানাসহ দা‌য়ি‌দের দ্রুত বিচার।

এছাড়া আহত পঙ্গু শ্রমিকরা তাদের জীবন-জীবিকার অসহায়ত্ব তুলে ধরে সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি করেন।  

এদিকে, রানা প্লাজা ধ্ব‌সের এক যুগ পূর্ণ হলেও এখনও ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া, বিচারকাজ শেষ না হওয়া এবং এই বিচারকাজ কবে নাগাদ শেষ  হতে পারে তারও কোন নিশ্চয়তা না থাকায়
ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। তারা এই দুর্ঘটনাকে প‌রিক‌ল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত দোষীদের স‌র্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়াও এই দিবসটিকে গা‌র্মেন্টস শ্রমিক শোক দিবস হি‌সে‌বে ঘোষণার দাবি জানান।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা