ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঢাকা জেলায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ার কৃতিত্ব পেলেন শাহিনুর কবির


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ১:৪৫

ঢাকা জেলা পুলিশের পরপর দুইবার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির। আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির’কে এ সম্মাননা দেওয়া হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাভার সার্কেলের তিন থানা (সাভার, আশুলিয়া ও ধামরাই) এলাকায় ফেব্রুয়ারি ও মার্চ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ নানা কৃতিত্বের জন্য সার্বিক বিবেচনায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে।

এছাড়াও মো. শাহিনুর কবিরের সঠিক দিক-নির্দেশনায় দক্ষতার ফলস্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার মো. নজরুল ইসলাম, শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান, উপ-পরিদর্শক (এসআই) মো: জাকির আল আহসান, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহামুদুল হাসান, ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আতাউল মাহমুদ ও শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার তারেক রহমান। 

উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস এন্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফ আলী উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে কথা হলে ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। সাভার সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু