ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাদিরপুর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ৪:৩৭

মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন গাছিকান্দি এলাকায় কামরুল চোকদার (২২ বছর) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
নিহত কামরুল চোকদার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বি,কে,নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টুমচর সরদারকান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে এক পথচারী দেখতে পায় রক্তাত অবস্থা এক যুবকের গলাকাটা লাশ রাস্তা পাশে ঝোপের মধ্যে পরে আজে।

স্থানীয়র কাজ থেকে জানাযায়, সকালে অত্র উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেমতলা ব্রিজ নামক ব্রিজ সংলগ্ন একটি স্থানে জখমকৃত রক্তাক্ত অবস্থায় গলাকাটা লাশ দেখতে পায় এক পথচারী। পরে এলাকার মেম্বার ও চেয়ারম্যানকে জানায়। পরে চেয়ারম্যান শিবচর থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা বলেন, গতকাল আনুমানিক ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়, এর পরে রাতে আর বাড়িতে আসে নাই। হঠাৎ পরদিন (২৪ এপ্রিল)  সকাল ১০টার দিকে আমার ফোনে কল আসে যে কামরুল রক্তাক্ত অবস্থা গলাকাটা লাশ ঝোপের মধ্যে পারে আছে। আমার একটাই ছেলে বিদেশে যাওয়ার জন্য টাকা জমাদিছে, আমার ছেলেকে নির্মম ভাবে যাঁরা হত্যা করেছে তাদের প্রত্যেকে যেন ফাঁসি দেওয়া হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রতন শেখ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার