ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জুড়ীতে হাকালুকি হাওর পাড়ে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ১১:৫৫
মৌলভীবাজার জেলার জুড়ীতে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার হাকালুকি হাওরের রাবারড্যাম সংলগ্ন মাঠে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। 
 
মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা কৃষকদের সভাপতি আব্দুল কাইয়ুম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রতন পাল, কৃষক সাইফুল ইসলাম প্রমুখ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা হাজী সোহেল, হাবিবুর রহমান হাবিব, আপ্তাব আলী, সিরাজুল ইসলাম, সেলিম আহমদ, আব্দুর রব, সমাজসেবক মনিরুল ইসলাম, যুবদল নেতা মোঃ ইফতিয়ার গফুর মনি, মৎস্য দল আমির হোসেন, কৃষকদল নেতা জসিম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম সহ হাওর পাড়ের কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু