ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মনোহরগঞ্জে অধিকাংশ সরকারি অফিসে নেই সিটিজেন চার্টার বিড়ম্বনায় সেবাপ্রার্থীরা


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ১২:৯

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় অধিকাংশ সরকারি অফিসের বাহিরে টাঙ্গানো নেই সিটিজেন চার্টার (সেবা প্রদান প্রতিশ্রুতি)। এখানে সেবা নিতে এসে গ্রাহকরা পড়ছেন বিড়ম্বনায়। কাঙ্ক্ষিত সেবা পেতে ছুটছেন এদিক ওদিক। কর্তৃপক্ষের অবহেলায় এমন বিড়ম্বনায় পড়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তার কার্যালয়সহ উপজেলা পরিষদের অধিকাংশ সরকারি অফিসে সিটিজেন চার্টার নেই। সেবাপ্রার্থীরা এখানে এসে রীতিমত বিড়ম্বনায় পড়েন। কোথায় কোন সেবা, দপ্তরগুলোর সামনে সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় কাঙ্ক্ষিত সেবা পেতে এখানকার নাগরিকদের দ্বারস্থ হতে হয় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিকট। এখানে বিভিন্ন দপ্তরে নিয়োজিত কর্মকর্তারা সরকারের এই নির্দেশনা মানতে উদাসীন। এদিকে সিটিজেন চার্টার টাঙ্গানো না থাকায় হয়রানির শিকার হচ্ছেন এসব অফিসে সেবা নিতে আসা লোকজন। উপজেলা পরিষদে সেবা নিতে এসে নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত পাঁচজন সেবাপ্রার্থীর সাথে কথা হলে তারা অভিযোগ করে বলেন, উপজেলার বেশিরভাগ দপ্তরের সামনে সিটিজেন চার্টার নেই। কোথায় কোন সেবা, সে সম্পর্কে আমরা অবগত না থাকায় উপজেলা পরিষদে এসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এতে সরকারের দেওয়া সেবা প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হওয়ার কথা জানান তারা।জানা যায় সরকারের তৃণমূলে সুশাসন প্রতিষ্ঠায় প্রতিটি সরকারি অফিসের মুল ফটকে সিটিজেন চার্টার টানানোর নির্দেশনা রয়েছে। এতে উল্লেখ থাকে সেবার নাম, প্রয়োজনীয় সময় ও কাগজপত্র, সেবা প্রাপ্তির কক্ষ ও কর্মকর্তা এবং সেবার ফি। তাছাড়া যথাযথভাবে সেবা না পেলে তার প্রতিকারের জন্য কোথায় কি প্রক্রিয়ায় অভিযোগ দাখিল করবেন তার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে এ চার্টারে। এখানে অধিকাংশ দপ্তরে এসবের সবই অনুপস্থিত।এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন -উপজেলা পরিষদের অভ্যন্তরে দৃশ্যমান জায়গায় একটি বিলবোর্ডে সিটিজেন চার্টার টাঙ্গানো ছিল। ৫ আগস্টের সময় এটি ছিঁড়ে ফেলা হয়েছে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এ নিয়ে কাজ করছেন। কবে নাগাদ সেখানে সিটিজেন চার্টার লাগানো হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন প্রিন্ট হলেই ঐ বিলবোর্ডে সিটিজেন চার্টার লাগানো হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়