ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ২:২৪

পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর-আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড়ে ইজিবাইক ও  মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার একাংশের আমিনপর থানার ঐ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন পরীক্ষার্থীদ্বয়।
নিহতরা হলেন-আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের করিম কারীর ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ার বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮) । তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যাওয়ার সময় কাশীনাথপুর-আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড়ে এই দুর্ঘটনার শিকার হন। ফলে ঘটনাস্থলেই   মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীই প্রাণ হারান। 
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুস সালাম সিদ্দিকী জানান,‘ দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় এ ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মুতদেহ দু’টি হস্তান্তর করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী