ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত ৫


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ১২:৫২

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ও ১জন আহত হয়েছে।শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাউখালী উপজেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাকে পিকআপ চাপা দেয় এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে ৩জন নিহত ও ১জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যায়।  সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত ও ১জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ।  তিনি জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন