ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জমি বিরোধের জেরে বিস্ফোরক মামলার আসামি হলেন ব্যবসায়ী


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ১২:৫৪

ফেনীতে বড় ভাইকে গ্রেপ্তারের খবরে বাড়িতে এসে নিজেও গ্রেপ্তার হয়েছেন ঢাকার আবাসন প্রতিষ্ঠান ইনটেক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম। গতকাল রাত ২টায় সোনাগাজীর চরছান্দিয়ার লন্ডনীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে সোনাগাজী থানা পুলিশ। ফখরুলকে একটি বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যৌথবাহিনীর অভিযানে চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়ার নিজ বাড়ি থেকে ফখরুলের বড় ভাই মিজানুর রহমান (৪০) অস্ত্রসহ গ্রেপ্তার হন। এরপর ফেসবুক লাইভে এসে ফখরুল প্রশাসন ও গণমাধ্যমকে উদ্দেশ্য করে বক্তব্য দেন। সেখানে তিনি দাবি করেন, তিনি কিংবা তার ভাই কেউই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তার বড় ভাই গ্রেপ্তারের পর ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী জ্যাঠাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধের কথা উল্লেখ করেন। এর কয়েক ঘণ্টা পর সোনাগাজী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানায় হস্তান্তর করে। তাকে ২০২৪ সালের ১৮ নভেম্বর দায়ের করা একটি বিস্ফোরক মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

ফখরুলের ভগ্নিপতি আবুল খায়ের বলেন, ‘ফখরুল ও মিজানুরের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী জ্যাঠাতো ভাইদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। তারই জেরে মিজানুর ও ফখরুলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন বলেন, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হামলার ঘটনায় ফেনী মডেল থানায় করা একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ