বেনাপোল চেকপোষ্ট ব্যবসায়ীর সম্পাদকের বিরুদ্ধে ধর্ষন মামলা
যশোরের বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি ও বেনাপোল চেকপোষ্ট ব্যবসায়ীর সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা এক ভুক্তভোগী নারী। জসিম বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে যশোর কোতয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করেন। বাদির টাইপকৃত স্বাক্ষরিত এজাহার গ্রহন পূর্বক ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০২৩ ধারা অনুযায়ী ধারায় মামলা দাখিল করা হয়েছে।
মামলার এজেহার সূত্রে জানা যায়, জসিমের সঙ্গে তার পাঁচ মাস আগে ফেসবুকে তার পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেম ও বন্ধুত্বে রূপ নেয়। কয়েকদিনের মধ্যেই জসিম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তাতে রাজি হন ওই নারী। এরপর বেনাপোলের ডায়মন্ড হোটেল এবং ঝিনাইদহে জসিমের খালার বাড়িতে নিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জসিম। সর্বশেষ গত ২০ এপ্রিলও শহরের হোটেল শাহনাজে নিয়ে শারীরিক সম্পর্ক করেন তিনি। পরবর্তীতে জসিম জানান, তিনি বিয়ে করবেন না এবং টালবাহানা শুরু করেন। গত ২৩ এপ্রিল তিনি শহরের আইনজীবী সমিতি এলাকায় উপস্থিত হয়ে একই কথা জানান এবং ওই নারীকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে চলে যান। এমনকি তার ক্ষমতা সম্পর্কে আমার কোন ধারনা নেই। সে বলে আমি ফোন করলে তোর কোন অস্তিত্ব থাকবে না। তারপরও ঐ নারী জানান আমি জসিমকে বিয়ে করতে বলেছি। কিন্তু সে রাজি হয়নি শুধু টালবাহানা করছে। বাধ্য হয়ে ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় মামলা করেন।
এ বিষয়ে ধর্ষন মামলার আসামি জসিম উদ্দীনের কাছে জানতে চাইলে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসনাত খান জানান, বৃস্পতিবার (২৫ এপ্রিল) ১০ ঘটিকার সময় ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামি জসিম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যার মামলা নং-৮৭ তারিখ: ২৫/০৪/২৫ইং ।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি