ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর গণসংযোগ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত পক্ষকাল ব্যাপি গণসংযোগ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫(এপ্রিল) ফুলবাড়ী সদর ইউনিয়ন ও শহর শাখার যৌথ উদ্যোগে বিকেল চারটায় ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজ মাঠে সদর ইউনিয়ন শাখার সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে, শহর শাখার সেক্রেটারি রাফিউল ইসলামের পরিচালনায় সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি, মাওলানা ইউনুছ আলী, ফুলবাড়ী শহর শাখার সভাপতি, মাওলানা হারুন অর রশিদ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি (অর্থ বিষয়ক সম্পাদক) বেলাল হোসেন প্রমুখ।
বক্তারা ইসলামী আদর্শে দেশ ও জাতিকে গড়ার আহ্বান জানান, এবং জনগণের মাঝে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা