ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে কলেজের ল্যাপটপ ও কক্ষ ভাংচুরের অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ৩:২

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি কলেজের কক্ষ ও  ল্যাপটপ ভাংচুর করেছে প্রতিপক্ষরা।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত বিষয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, শনিবার ভোরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহদী জিয়াউর রহমান টেকনিক্যাল ইনিস্টিউট এন্ড কলেজের অধ্যক্ষ কামাল হোসেন গংরা পূর্ব জের ধরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কলেজের সীমানা পিলার ও ৩টি টিনশেট কক্ষ, চেয়ার টেবিল ও ল্যাপটপ ভাংচুরকরাসহ ৪টি কম্পিউটার সেট চুরি করে চলে যায় তারা। এ সময় কলেজটির নাইটগার্ড তাদের এ দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যায়। পরে ওই কলেজের সকল শিক্ষক কর্মচারীরা এসে ভাংচুর করা অবস্থায় পড়ে থাকা সিমানা পিলার ও কক্ষগুলো পরিদর্শন করেন।

এ বিষয়ে দাদপুর জিআর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন বলেন, পূর্ব জের ধরে প্রতিপক্ষ কামাল হোসেনরা আমাদের কলেজের সিমানা পিলার ও তিনটি কক্ষ ভাংচুর করে চলে যায়। তারা দলবল নিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পরে নাইট গার্ডের ফোন পেয়ে আমরা চলে আসি। এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬