ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেয়েছে পৌর এলাকার ১২ জন শিশু-কিশোর


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ৪:২৮

সাভারে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে পৌর এলাকার ১২ জন শিশু-কিশোর। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরো ৫১ জনকে স্কুল ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পৌরসভার সোবহানবাগের আদর-আপন সিটিতে সোবহানবাগ জামে মসজিদ ও সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন। আমি মনে করি, প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে গেছে। তারা কোনো অন্যায় কাজে জড়াতে পারে না। এমন আয়োজন আমাদের সমাজে কিশোর গ্যাং মুক্ত করবে এবং শিশু কিশোরদের নামাজের বিষয়ে উদ্বুদ্ধ করবে। এসময় তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতামূলক আয়োজন অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।

অনুষ্ঠানে সোবহানবাগ জামে মসজিদের সভাপতি এমএম মাজহারুল হক আমিনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ অলিউর রহমান উজ্জ্বল।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক, যুবদল নেতা ইউনুস খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।

এসময় পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে, আমরা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। আমরা নিয়মিত নামাজ আদায় করব।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান