পিরোজপুরে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে রেখে দুই ঘরে ডাকাতি
পিরোজপুরে গভীর রাতে এক বাড়ির দুটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে সদর উপজেলার ৫ নং টোনা ইউনিয়নের চলিশা গ্রামের ১নং ওয়ার্ডের গাজী ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সিধ ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী গাজী মো: ফিরোজ জানান, শনিবার রাত তিনটার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সিধ কেটে ঘরে প্রবেশ করে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা সব রুমে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রপ ভাংচুর করে ২ ভরি স্বর্ণালংকার, আনুমানিক নগদ ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
তবে গাজী ওমর ফারুক বলেন, বিগত দিনে আমাদের এলাকায় আওয়ামী লীগের একটি মিটিং হয় সে মিটিংয়ের কথা পুলিশ জানতে পেরে সেখানে এসে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে যায়। ওই সময় আমি আমার বাড়িতে ছিলাম। তারপর থেকেই আমাকে বিভিন্ন সময়ে তাদের পরিবারের লোকজন হুমকি দিয়ে আসছিল। আমি পুলিশকে খবর দিয়ে এনে তাদের ধরিয়ে দিয়েছি। এছাড়াও তিনি আমাকে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দেয়। ডাকাতির দিন রাতে আমি ঢাকা ছিলাম। সকালে আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে আমাদের ঘরে ডাকাতি হয়েছে। তাই আমি দ্রুত ঢাকা থেকে পিরোজপুর বাসায় চলে আসি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম বলেন, দুটি ঘর থেকে আনুমানিক ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার