বাকেরগঞ্জে ঋণের টাকা পরিশোধে এনজিও কর্মীর চাপে যুবকের আত্মহত্যা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা গ্রামে সুমন ফকির (৩০) নামের এক যুবক ঘরের খুঁটির সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাত ৮ টায় মধ্য ভাতশালা গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত সুমন ফকির ভাতশালা গ্রামের মৃত আবদুল রশিদ ফকিরের পুত্র।
স্থানীয় মানুষ ও নিহতের পরিবার জানায়, বেসরকারি সংস্থার (ব্রাক) ঋণের টাকা পরিশোধের চাপে সুমন আত্মহত্যা করেছেন। পার্শ্ববর্তী উপজেলা বাউফলের কালিশুরি ব্র্যাক এনজিওর থেকে সুমন ফকির ২ লক্ষ ৫০ হাজার টাকা লোন নিয়েছিল। বেশ কিছুদিন ধরেই সে ঐ লোনের টাকা পরিশোধ করতে পারেনি। কালিশুরি ব্রাক অফিসের মাঠকর্মী খালেদা বেগম শনিবার বিকেলে বাহিরের কয়েকজন লোক নিয়ে তার বাড়িতে অবস্থান করছিল। এ সময় সুমন তাদের দেখে ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে লুকিয়ে থাকে। সুমনকে বারবার ঘর থেকে বের হওয়ার জন্য হুমকি দিয়ে থাকেন এনজিও কর্মীরা। সন্ধ্যার পরে সুমনের বাড়ির লোকজন ঘরের জানলা দিয়ে দেখতে পায় সুমন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাক'র কর্মী খালেদা বেগম জানান, তারা বিকেলে তার বাড়িতে গিয়েছিলেন লোনের টাকা আনার জন্য। ঘরের সামনে তালা মারা দেখে তখন তারা চলে আসেন। সুমন কেন আত্মহত্যা করেছে বিষয়টি আমাদের জানা নেই।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। কেউ মারা গেলে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান