ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

টিএইচই এশিয়া র‌্যাঙ্কিংয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৭-৪-২০২৫ বিকাল ৫:২৪
যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিং ২০২৫ এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। তালিকায় এশিয়ায় ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। প্রকাশিত এ র‌্যাঙ্কিং এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অর্জন করেছে এবং এশিয়া অঞ্চলে সেরা তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান নিশ্চিত করে জাতীয়ভাবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান রয়েছে তৃতীয় স্থানে। ৩৫১-৪০০ এর সেরা তিন বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির পরেই রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান। 
 
এর আগে গত জানুয়ারি মাসে টাইমস হায়ার 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫’ এ দেশ সেরা হয়েছিল গাজীপুর কৃষি বিশ্নবিদ্যালয়। এর মধ্যে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া বিগত কয়েক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গৌরবময় অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। 
 
গাকৃবির এ অসামান্য অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, "টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং ২০২৫-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণ কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়। এই অসাধারণ অর্জন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতার ফল। আমি তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত