ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে ভাতিজা বৌ'কে ধর্ষণ চেষ্টার অভিযোগে এমপি মানিক গ্রেফতার


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ১২:৫৯

কুমিল্লার মনোহরগঞ্জে ভাতিজা বৌ'কে ধর্ষণ চেষ্টার অভিযোগে জমির উদ্দিন মানিক(কথিত) এমপি'কে গণধোলাই দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী।গতকাল রাত সাড়ে তিনটায় ভুক্তভোগী ঐ নারী রাত সাড়ে ৩টায় তাহাজ্জুতের নামাজ পড়তে উঠলে মানিক তাকে ধর্ষণ করার চেষ্টা করে। প্রতিবেশিরা বিষয়টি অবগত হলে মানিককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।ঘটনাটি ঘটেছে উপজেলার পরানপুর গ্রামে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় -গত কয়েক মাস থেকে বাড়ীর বাতিজা বৌ'কে জমির উদ্দিন মানিক উত্ত্যক্ত করে আসছে।ভুক্তভোগী বিষয়টি মানিকের পরিবারকে অবগত করলে,পরিবার তাকে সতর্ক করে দেয়। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় তাহাজ্জুদের নামাজ পড়ার প্রস্তুতি নিতে বাহিরে আসলে ভিকটিমের মুখ চেপে ধরে তার সাথে জোরাজুরি করে এক পর্যায় ভিকটিম ধর্ষণকারীর হাত থেকে ছুটে চিৎকার করলে বাড়ির আশপাশের ঘর থেকে মানুষ এসে তাকে উদ্ধার করে এবং ধর্ষক মানিককে ধরে পুলিশে হাতে তুলে দেয় এবং উপস্থিত সকলের সামনে মানিক তার দোষ স্বীকার করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসন থেকে গামছা প্রতীকে জমির উদ্দিন মানিক প্রতিদ্বন্দিতা করে। মানিক সামান্য কিছু ভোট পেলেও, ভাবে বুঝাতে শুরু করেছেন তিনি এমপি।৫আগষ্টের পর বিভিন্ন এলাকায় পরিচয় দিতো সমন্বয়ক।এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বিপুল চন্দ্র দে জানান- রাতে মানিকের এলাকার লোকজন ঘটনাটি আমাদেরকে অবগত করলে, মনোহরগঞ্জ থানা পুলিশের একটি টিম গিয়ে মানিককে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী মহিলা মানিকের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় অভিযোগ করেছে, মানিককে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ