রায়গঞ্জে চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি জমা
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা। রায়গঞ্জ পৌর যুব দলের আহবায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, সিনিয়র যুগ্ন আহবায়ক এসকেন্দার মির্জা জুয়েল, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিবাদ সরকার পতনের পর রায়গঞ্জের ৮টি ইউনিয়নে চেয়ারম্যানদের অপসারণ করা হলেও ধামাইনগর ইউনিয়নের চেয়ারম্যান এখনও বহাল থেকে অন্তর্বর্তীকালীন সরকার কে ব্যর্থ করার জন্য আওয়ামী দোসরদের নিয়ে ষড়যন্ত্র করে আসছে। তাই এই চেয়ারম্যানকে এখনই অপসারন করা না হলে জুলাই আগষ্টের হাজার শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে জানান তারা।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে