ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ২:২৬

"দন্ধে কোন আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল )সকালে এ উপলক্ষে পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন , এবং সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  

র‍্যালিতে অংশ নেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আইনজীবীরা।
 র‍্যালি শেষে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোক্তাগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ।

‎আলোচনায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু