ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফেনীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা ও র‍্যালি


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ২:৩৫
ফেনীতে জাতীয় আইগত সহায়তা দিবস উপলক্ষে  আলোচনা সভা ও বর্ণাঢ্য  র‍্যালি অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে স্থানীয় আদালত প্রঙ্গণে জাতীয়  আইনগত সহায়তা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা.সিরাজুদ্দৌলা কুতুবী। জেলা লিগ্যাল এইড অফিসার সাহেদা আক্তার সুমী ও সহকারী জজ সবুজ হোসেন এবং সাথী আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে
 প্রধান আলোচক ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইলাহী। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সাহেদা আক্তার সুমী,অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইদুর রহমান,জেলা আইনজীবী সমিতির সভাপতি এড নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মো.মীর মোশারফ হোসেন মানিক,উপকারভোগী সুলতানা রাজিয়া প্রমূখ।
 
শেষে এড কাজী মো.শাহজালাল, আবদুল আহাদ ভূঞা, আবদুছ ছাত্তারকে যথাক্রমে ১ম,২য়,৩য় শ্রেষ্ঠ বর্ষসেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এর আগে লিগ্যাল এইড এডিআর এর উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন ও শহরের প্রধান সড়কে  বর্ণাঢ্য  র‍্যালি বের করা হয়।র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
সভায় ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা.সিরাজুদ্দৌলা কুতুবী বলেন,জাতীয় আইনগত সহায়তা দিবসের অত্যন্ত মহৎ ও গুরুত্বপূর্ণ।এ দিবস আমাদের সমাজের দরিদ্র, অসহায় এবং সুবিধাবঞ্চিত জনগনের প্রতি  আইনগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকারের কথা মনে করিয়ে দেয়।আমাদের সংবিধানে উল্লেখ আছে আইনের চোখে সবাই সমান।  তিনি আরও বলেন,এই মহান নীতিকে বাস্তবে রূপায়িত করার জন্য জাতীয় আইনগত সহায়তা দিবস এব্যাপারে আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করে এবং দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করার আহবান জানায়।সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথে আমাদের অগ্রসর হতে হবে। এই আয়োজনের মাধ্যমে আমরা শপথ করি সমাজের সকল শ্রেণির মানুষ, বিশেষত দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে ন্যায়বিচার নিশ্চিত করবো

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ