সোনালী ব্যাংক ও বাউবির মধ্যে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের শিক্ষার্থীদের সকল ধরনের নির্ধারিত ফি জমাদ জন্য সোনালী ব্যাংক পিএলসির আওতায় সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি জমাকরণ কার্যক্রম শুরু করার লক্ষ্যে রবিবার বিকাল সাড়ে ৩ টায় বাউবি উপাচার্যের গাজীপুরস্থ সভাকক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংক পিএলসির একটি চুক্তিপত্র স্বাক্ষর করা হয়। সোনালী ব্যাংক পিএলসির পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সুভাষ চন্দ্র দাস এবং বাউবির পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
উপাচার্য বলেন, এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামের শিক্ষার্থীদের অনলাইন ফি/চার্জ জমাকরণ সংক্রান্ত কার্যক্রম সহজীকরণ ও সেবার গুণগত মান অধিকতর বৃদ্ধি পাবে। ফি জমাকরণ বিষয়ে শিক্ষার্থীদের যাতে কোন প্রকার জটিলতা বা ভোগান্তির শিকার হতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে উন্নত ব্যাংকিং সেবা প্রদানের জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি উপাচার্য আহ্বান জানান। সোনালী ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত আলী খান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, বিভিন্ন স্কুলের ডিন, আই কিউ এ সি এর পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক-পরিচালক টি এম আহমেদ হুসাইন ও ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং এর যুগ্ম-পরিচালক সঙ্গীতা মোরশেদ।
সোনালী ব্যাংক পিএলসির পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আখলিমা ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি, উপ-মহাব্যবস্থাপক মোঃ আমিনুর রহমান খান, সিনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) মোঃ মিজানুর রহমান ও সোনালী ব্যাংক পিএলসির জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক।
এছাড়াও চুক্তিপত্র স্বাক্ষর আয়োজন কমিটির সদস্যবৃন্দ স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু তালেব, কম্পিউটার বিভাগের পরিচালক জনাব মোঃ মাসুম বিল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ, অর্থ ও হিসাব বিভাগের যুগ্ম-পরিচালক জনাব মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরি ও স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস বিভাগের যুগ্ম-পরিচালক জনাব মোঃ আব্দুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক জনাব মোঃ আশরাফুল ইসলাম।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ