ত্রিশালে প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি কুটিরশিল্প
ময়মনসিংহের ত্রিশালে আদিযুগ থেকে গ্রাম বাংলার গৃহস্থালির কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছিল বাঁশের তৈরি কুলা, চালন, ঝুড়ি, সাজি, থামা, গোলা, মাথাল ও পলোসহ বাহারি রকমের টেকসই পণ্য।
তবে আধুনিক যুগে প্লাস্টিকের তৈরি পণ্যের ভীড়ে বর্তমানে বাজারে বাঁশের তৈরি করা এসব সামগ্রীর চাহিদা দিনদিন কমে যাচ্ছে। এতে কুটিরশিল্পের সাথে জড়িত ত্রিশাল
উপজেলার বেশকিছু সংখ্যক তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। কারণ পেশায় সামাজে আগের মতো তেমন কোনো চাহিদা নেই। তাই অনেকে পেশা বদল করে ফেলেছেন।
সম্প্রতি সরেজমিনে ত্রিশাল থানা রোড আবুল কাশেমের দুটি দোকানে দেখা যায়, বাঁশের তৈরি কুলা, চালন, ঝুড়ি, সাজি, থামা, গোলা, মাথাল ও পলোসহ বাহারি রকমের টেকসই পণ্য নিয়ে বসে আছেন।
আবুল কাশেম বলেন, কৃষিনির্ভর উপজেলা হওয়ায় বারোমাসই এই পণ্য কমবেশি বিক্রি হয়। তবে বর্তমানে তেমন এটা বিক্রি হচ্ছে না। মানুষজন আধুনিক মেশিনে তৈরি প্লাস্টিকের তৈরি পণ্য বাজার দখল করে নিয়েছে।
কুটিরশিল্প তৈরির কারিগর জলিল ও চানু মিয়া বলেন, যুগ যুগ ধরে বাঁশের কুলা-ডালা ও চালনসহ নানা ধরণের পণ্য নিজেদের হাতে তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছিলাম আমরা। কিন্তু বাজারে প্লাস্টিকের পণ্যের দাম কম হওয়ায় ও বাঁশের দাম বেড়ে যাওয়ায় আমাদের তৈরি পণ্যের কদর দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে অনেক পরিবার শখ করে বাঁশ দিয়ে তৈরি কিছু পণ্য গৃহস্থালির কাজের ব্যবহার করছেন, তাই এখনো এ শিল্পীটি টিকে আছে। এমন অবস্থায় আমরা তেমন ভাল নেই। খেয়ে না খেয়ে আমাদের জীবন চলছে।
কুটিরশিল্প কিনতে আসা ক্রেতা কবি আরিফুল হক এরশাদ বলেন, বর্তমান সরকার যেহুত প্লাস্টিক পণ্য ও পলিথিন ব্যবহার বন্ধে ব্যবস্থা নিচ্ছেন। এরই ধারাবাহিকতা যদি অব্যহ্ত থাকে আর আমরাও প্লাস্টিক পণ্য পরিহার করে শিল্পবান্ধব দেশীয় বাঁশের পণ্য যদি ব্যবহার বৃদ্ধি করি তবেই এ শিল্প আবার তার পুরনো জায়গা দখল করতে পারবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী