বরেন্দ্র অঞ্চল থেকে হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর
বৃহত্তর রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চল হতে হারাতে বসছে গ্রাম বাংলার ঐতিহ্য মাটির ঘর। সবুজ শ্যামল ছায়া ঘেরা শান্তির নীড় মাটির ঘর এক সময় গ্রামের প্রতিটি মানুষের প্রিয় ছিল। কিন্তু কালের পরির্বতনে আজ যা হারিয়ে যেতে বসছে।
বেশি দিনের কথা নয়, বাংলার প্রতিটি গ্রামের নজর পড়তো এই মাটির বাড়ি এবং ঘর। ঝড় বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি প্রচুর গরম ও শীতকালে বসবাস করার মত ছিল উপযোগী এই মাটির বাড়ি।
ঘর তৈরির সময় প্রতিযোগীতামূলকভাবে বিভিন্ন ডিজাইন ও ফুল নকশা কাটা হতো। কে কত সুন্দর করে নকশা করতে পারে। বড় বড় গৃহস্থরা তৈরি করতো দ্বিতীয় তলা আবার কেউ এক তলা। যারা ঘর তৈরি করতো তাদের গ্রাম বাংলার ভাষায় বলা হত ঘরামী। আর তাদেরকে দিয়ে তৈরি করা হত এই মাটির ঘর।
গরমের মৌসুমে মাটির বাড়ি খুবই আরামদায়ক বলে গ্রামের বিত্তবানেরা এ ঘরের বসবাস করতেন। প্রাচীনকালে গ্রামের বিত্তবানেরা অনেক অর্থ ব্যয় করে মজবুত করে দ্বিতলা বিশিষ্ট মাটির ঘর তৈরি করত, আর সেখানেই আরামদায়কভাবে বসবাস করতেন। তবে এখন আর মাটির বাড়ি চোখে পড়ে না।
আধুনিকতার ছোঁয়ায় আর সময়ের পরির্বতে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহী মাটির বাড়ি বা ঘর আজ প্রায় বিলুপ্তর পথে।
তানোর উপজেলার শিবরামপুর গ্রামের পুরাতুন গৃহস্ত হীরা মাহাতো, শ্রী দয়াল বলেন, আগে আঠালো মাটি দিয়ে কাঁদা পরিণত করে বাড়ির ভিত দেওয়া হতো, যার গোড়ার দিক তিন ফুট চওরা করে। বাঁশ বা তাল গাছের তীর দিয়ে তলা মজবুদ করা হত যাতে আট থেকে ১২শ মণ ধান রাখা যেত।
তারা জানান, এখনো আমাদের কিছু মাটির বাড়ি রয়েছে সেখানে আমরা বসবাস করি। ছেলে ও মেয়েরা এসব বাড়ি পছন্দ করে না তারা ইটের বিন্ডিং বাড়ি করেছে।তবে তাদের অভিযোগ মাটির বাড়ি করতে গেলে জায়গা বেশি লাগত বর্তমান কালের পরিবর্তনে ইটের দালান অল্প জায়গায় বড় বড় বিন্ডিং হচ্ছে বলে এখন প্রায় বিলুপ্তর পথে মাটির বাড়ি।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান