টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী পারুলী ও স্বামী মানিক ইয়াবাসহ আটক
২০০ (দুই শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এরশাদ নগরের মাদক সম্রাজ্ঞীখ্যাত পারুলী ও তার স্বামী মানিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা টিম। সোমবার দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা (পিপিএম) এর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ড এরশাদনগর ১নং ব্লকে আসামিদ্বয়ের নিজ বাড়িতে অভিযান পরিচালানা করিলে আসামি মানিক মিয়ার (৪২) দেহ তল্লাশী করিয়া ৯৯ (নব্বই) পিস এবং আসামি পারুলী (৩৫) এর শয়ন কক্ষের আলমারীর ড্রয়ারের ভিতরে ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মোঃ মানিক মিয়া (৪২), পিতা-মৃত মনসুর আলী এবং মোছাঃ পারুল আক্তার পারুলী (৩৫), পিতা-মৃত বাদশা মিয়া উভয়ই টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ১নং ব্লকের বাসিন্দা। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানার একাধিক মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার