বাউফলে 'আমার দেশ' সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
পটুয়াখালীর বাউফলে আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ চারজন সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আমার দেশ পত্রিকার প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, অতুল চন্দ্র পাল, সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সাধারন সম্পাদক আরেফিন সহিদ, সাংবাদিক জিতেন্দ্র নাথ, আসাদুজ্জামান সোহাগ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অলিউর রহমান প্রমুখ।
এসময় বক্তারা "আমার দেশ" পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ চারজন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও বাউফল প্রেসক্লাবের সাংবাদিক,শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied