ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছায় হঠাৎ শিলা বৃষ্টি কৃষকের বোরো ধানের অপূরণীয় ক্ষতি


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৮-৪-২০২৫ বিকাল ৫:১৮

যশোরের চৌগাছায় হঠাৎ শিলাবৃষ্টির কারণে কৃষকের বোরো ধানের অপূরণীয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কেটে রাখা ধান পানির নিচে আর যে সকল ধান এখনো কাটা হয়নি অধিকাংশ শিলার আঘাতে ঝরে পড়েছে। কৃষক এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে সেই চিন্তায় বিভোর। 
সোমবার দুপুর দুইটার দিকে চৌগাছের আকাশ কালো মেঘে ঢাকা পড়ে, এরপর শুরু হয় ঝড়ো হাওয়া। কিছুক্ষণের মধ্যেই রিমঝিম বৃষ্টি সেই সাথে শিলা পড়তে থাকে। একপর্যায়ে বৃষ্টি কম হলো প্রচুর পরিমাণে শিলা পড়তে থাকে। দীর্ঘ সময় ধরে শিলা বৃষ্টি কারণে চৌগাছায় উঠতি ফসল বিশেষ করে বোরো ধানের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমান যে সময় চলছে এই সময়ে কৃষকের বোরো ধান কাটার ভরা মৌসুম।আর এই ভরা মৌসুমে হঠাৎ শিলাবৃষ্টির কারণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার সিংহঝুলী গ্রামের কৃষক আলম দফাদার, শাহিনুর রহমান জানান, তাদের এলকায় এখনো অর্ধেকের বেশি ধান মাঠেই রয়েছে। অনেক কৃষক ধান কেটে জমিতেই রেখেছিলেন বৃষ্টির কারণে ওই সকল ধান এখন পানির নিচে। আবার যারা দুএকদিনের মধ্যে ধান কাটবে বলে মনস্থির করেছে তাদের ক্ষতি সব থেকে বেশি হয়েছে। শাহিনুর রহমান আরো জানান এবছর তিনি ১২ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেন। এরমধ্যে চার বিঘা ধান এখনো মাঠে আছে, শিলার আঘাতে ওই চার বিঘা ধান পুরো জমির সাথে মিশে গেছে।
উপজেলার টেঙ্গুরপুর গ্রামের ভুট্টো খান, আন্দারকোটা গ্রামের বাবুল আক্তার জানান, হঠাৎ শিলা বৃষ্টিতে তাদের মাঠে কেটে রাখা বোরো ধানের যে ক্ষতি হয়েছে তা কোন ভাবেই পূরণ হবার না। উপজেলার বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানা গেছে, প্রতিটি গ্রামের কৃষকের হঠাৎ  বৃষ্টিতে ফসলের বিশেষ করে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অপেক্ষাকৃত নিচু এলাকার বোরো ধান বর্তমানে পানির নিচে। আর যেসব ধান এখনো কাটার সম্ভব হয়নি সেই ধান শিলার আঘাতে ঝড়ে পড়েছে জমিতে। 
এদিকে একটানা শিলাবৃষ্টির কারণে মাঠে পটল,কচু, উচ্ছে,বরবটি, তিল  সহ নানা ধরনের সবজিরও ব্যাপক ক্ষতির আশঙ্ক করছেন চাষিরা। 
উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন জানান, বর্তমানে বোরো ধান কাটার ভরা মৌসুম চলছে চৌগাছাতে। হঠাৎ শিলা বৃষ্টির কারণে কৃষকের মাঠে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। কৃষি অফিসের কর্মকর্তাগন বৃষ্টি থামার সাথে সাথে বিভিন্ন এলাকায় ছুটে গেছেন, তারা কেটে রাখা ধান খেত থেকে পানি বের করার পরামর্শ দিচ্ছেন কৃষককে। আমরা কৃষি অফিস সর্বদা কৃষকের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়