ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

গঠনতন্ত্র মানতে নারাজ জুড়ীর বিএনপি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৮-৪-২০২৫ রাত ৯:১৬

 ইউনিয়ন কমিটি গঠনে দলের গঠনতন্ত্র না মেনে নিজেদের মতো করে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে। তারা দাবি করছেন, জেলার নেতাদের নির্দেশে এমন কাজ করছেন। তবে জেলা নেতারা জানিয়েছেন, গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটি গঠনের কোনো নির্দেশ দেওয়া হয়নি।

বিএনপির গঠনতন্ত্রের ধারা ৬(খ)-এর উপধারা (৩)-তে বলা হয়েছে: "ইউনিয়নভুক্ত প্রতিটি ওয়ার্ড নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত হবে দলের ইউনিয়ন কাউন্সিল। এ কাউন্সিল দুই বছরের মেয়াদে কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে পৌরসভা ও মহানগর ওয়ার্ড কমিটির আদলে ৭১ জনের অনূর্ধ্ব একটি ইউনিয়ন নির্বাহী কমিটি নির্বাচন করবে।"

জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পূর্ব জুড়ী ইউনিয়ন কমিটির সভাপতি প্রার্থী আব্দুল মুহিত নামর অভিযোগ করে বলেন, "ইউনিয়ন কমিটি গঠনের জন্য প্রথমে গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম শুরু হলেও, উপজেলা আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা নিজেদের পছন্দের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করতে গঠনতন্ত্র মানতে নারাজ হয়েছেন। নিয়ম অনুযায়ী, ইউনিয়নের অন্তর্ভুক্ত ওয়ার্ড কমিটির সদস্যদের মধ্য থেকেই ইউনিয়ন কমিটি গঠনের কথা ছিল। অথচ এখন সবার জন্য ইউনিয়ন কমিটির পদে আবেদন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।"

একই অভিযোগ করেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও পশ্চিম জুড়ী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম, একই ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী হেলাল উদ্দিন, পূর্ব জুড়ী ইউনিয়ন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক প্রার্থী সহিবুর রহমান তুয়েলসহ আরও অনেকে।

অভিযোগের বিষয়ে জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. মোস্তাকিম হোসেন বাবুল বলেন, "আমরা গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছিলাম। তবে পরে উপজেলা আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য প্রার্থিতা উন্মুক্ত করার দাবি জানান। জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিবের নির্দেশে আমরা পরে সবার জন্য মনোনয়নপত্র উন্মুক্ত করে দিই এবং মনোনয়ন জমা দেওয়ার সময় আরও তিন দিন বাড়ানো হয়।"

তবে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন বলেন, "জুড়ীর আহ্বায়ক সম্পূর্ণ ভুল বক্তব্য দিয়েছেন। কমিটি গঠনে গঠনতন্ত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।"

মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং জুড়ী উপজেলা বিএনপির সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ মিঠু  জানান, "জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে আলোচনা করে জুড়ী উপজেলা বিএনপিকে গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন কমিটির নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।"

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান