ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৮-৪-২০২৫ বিকাল ৫:৩১

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় রাজশাহী সিটি কলেজের ছাত্র মোঃ রাহিসুল ইসলামের  নেতৃত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহবায়ক জানে আলম, সাইফুল ইসলাম, সাব্বির আহমেদ, মারুফ হোসেন প্রান্ত, যুগ্ন সদস্য সচিব মেহেদী হাসান, সংগঠক আবু ওবাইদা, জেলা নাগরিক পার্টির সংগঠক ইঞ্জিনিয়ার গোলাম কবির, আশরাফুল ইসলাম, ওমর আলী বাবু , বোরহান উদ্দিন, ওয়ারিওস অফ জুলাইয়ের আহবায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, মুখপাত্র  ইরাদ হোসেন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ব্যবস্থা আগের অবস্থা থাকলে জুলাই অভ্যুত্থানে শহীদের রক্ত বৃথা যাবে। যে হাজারো রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা কখনও ব্যর্থ হতে দেওয়া যাবে না। পুরনো রাজনৈতিক ব্যবস্থা ভেঙে তরুণদের এগিয়ে আসতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ্বাস করে বাংলাদেশকে সত্যিকারের এক গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। অতীতেও বাংলাদেশের বড় বড় পরিবর্তন ছাত্র সমাজের হাত ধরেই হয়েছে।

তারা আরো বলেন, বর্তমান রাজনীতিতে লক্ষ করা যাচ্ছে অনেক দল সংগঠন পূর্ববর্তী ফ্যাসিবাদী শক্তিকে পূনর্বাসনের চেষ্টা করছে। এ চেষ্টা কখনও সফল হতে দিবে না ছাত্রজনতা।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।ছাত্রনেতা সালেহুর রহমান সজিবের  সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের সমাপনী ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার